সঙ্কটে মালদার মধুচাষিরা। আবহাওয়ার খামখেয়ালি পনায় এখনো ঠিক মতো ফুটেনি সরষা ফুল। বাক্স বন্দি মৌমাছির প্রান বাঁচাতে খোরাক হিসেবে তাদের দেওয়া হচ্ছে চিনি । মধু চাষের জন্য মুচিয়া, আইহো, বুলবুলি, পাকুয়া, তপন থানা, ইটাহার, রায়গঞ্জ, ডালখোলা, বিহার, আসাম কেউ কেউ আবার রওয়ানা দিয়েছেন পাহাড়ের উদ্দেশ্যে । মধুচাষিদের জন্য সরষার মরশুম লাভজনক। তাই এই সরষা চাষের সময় তারা মধুচাষের জন্য বেছে নেয় । কিন্তু এবার তাদের অবস্থা খুবই শোচনীয় ।
মধুচাষি রামফল মণ্ডল জানান, যদি এক সপ্তাহের মধ্যে আবহাওয়া ঠিক না হয়, তাহলে হয়তো মৌমাছি পালনকারীদের আত্মহত্যা করা ছাড়া কোন পথ থাকবে না। কারন যখন মধুচাষের সময় থাকে না তখন মহাজনদের কাছ থেকে টাকা ধার করে মৌমাছিগুলিকে খাবার খাওয়ায় তারা । প্রতিটি মৌচাকে প্রায় ১০ হাজারের বেশি মৌমাছি থাকে । একটি বাক্সে লক্ষাধিক মৌমাছি প্রতিপালন করা হয় । তাই মধু চাষ করে যদি তারা টাকা শোধ দিতে না পারে তাহলে তাদের কাছে আর কোন পথ বাকি থাকবে না। এবছর তাদের সমস্যার কারন সরষা চাষ না। তারা জানান যা পরিমান সরষা চাষ হওয়ার কথা মাঠে তার থেকেও বেশি সরষা চাষ হয়েছে । কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় সরষায় ফুল আসেনি । যার ফলে ফুলের যে মধু পাওয়ার কথা তা তারা পাচ্ছে না । তাই বাধ্য হয়ে মৌমাছির প্রান বাঁচাতে তাদেরকে চিনি ব্যবহার করতে হচ্ছে ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/qyrAn7iRecA